বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের ২০ নং ওয়ার্ডে পৌর যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে শহরের কুমারগাড়া মোড় থেকে শুরু করে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও বাড়ি-ঘর কেন্দ্রিক এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে নেতাকর্মীদের সাথে জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ সৌজন্য সাক্ষাৎ করেন এবং ধানের শীষের পক্ষে প্রচারনার আহব্বান জানান। এদিকে কুষ্টিয়া পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন ও সদস্য সচিব জিল্লুর রহমান জনি’র নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেয়।
এসময় পৌর ২০ নং ওয়ার্ড যুবদলের নেতা সেলিম রেজা’র সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন, পৌর ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারেক, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সহ-সভাপতি আব্দুল লতিফ ও কোষাধ্যক্ষ আসলাম আলী আসমত। পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াকার পারভেজ জীবন, যুগ্ম আহবায়ক শামিম আহমেদ, শাহাবুদ্দিন সাহেব আলী, মনোয়ার হোসেন, সদস্য চাপ্পু, লিটন আলী, ইকরামুল হাসান, আব্দুল আলিম, এস আই স্বাধীন, তারেক, আশিক, কুমার, পাভেল, মারিফ, হৃদয়, শুভ, সুজন, রাজিব। পৌর ১৪ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক রাজু আহমেদ, ১৭ নং ওয়ার্ড যুবদল সদস্য সচিব রাশিদুল ইসলাম ইমন প্রমূখ। প্রচারনা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন বলেন, বর্তমান সময়ে গণতন্ত্র ফিরিয়ে আনা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের পক্ষে প্রচারণা গুরুত্বপূর্ণ।
এজন্য মাঠে থেকে ঘরে ঘরে গিয়ে সাধারণ ভোটারদের হাতে লিফলেট পৌঁছে দেওয়া হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যারা সম্পৃক্ত, তাদের মধ্যে অনেকে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এর বাইরে রয়েছেন। আমরা চাই জাতীয়বাদী শক্তি এক হয়ে কাজ করলে ধানের শীষের বিজয় সু নিশ্চিত হবে। তাই সকল ভেদাভেদ ভূলে ধানের শীষের পক্ষে কাজ করুন। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হলো বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনগণের সমর্থন আদায় করা। এবারের নির্বাচন হবে জনগণের ভোটের নির্বাচন। সে লক্ষ্যে প্রতিটি ভোটারের কাছে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।
আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপি সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের বিকল্প নেই। ধানের শীষের বিজয় মানেই আমাদের বিজয়। এদিকে পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচিতে যে দাবিগুলো রয়েছে সবই জনগণের মনের কথা। তিনি আরো বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের একটাই লক্ষ্য ধানের শীষ প্রতীককে বিজয়ী করা।
সকলকে মনে রাখতে হবে, এই লড়াই শুধু ধানের শীষ প্রার্থী তথা কুষ্টিয়া-৩ আসনে জাকির সরকারের একার নয়, এটি আমাদের সবার লড়াই, গণতন্ত্রের লড়াই, জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াই। ‘ধানের শীষ’ কেবল একটি প্রতীক নয়, এটি মানুষের বিশ্বাস, আশা ও পরিবর্তনের প্রতীক। সবাই মিলে কাজ করলে আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। এছাড়া ধানের শীষের পক্ষে সকলকে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর আহ্বান জানান।
