বিশেষ প্রতিনিধি ॥ বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুষ্টিয়া পৌর বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৬ ডিসেম্বর) বাদ আসর বিকেল ৪টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক শওকত হাসান বুলবুল, সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট খাদিমুল ইসলাম ও সাবেক সিনিয়র সদস্য অধ্যাপক মাহবুব আলম বিশু, জেলা বিএনপি সদস্য আবু তালেব, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা কানাই, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম রহমান, পৌর মহিলা দলের সভাপতি সুলতানা আফরিদী শিল্পী, সদর উপজেলা মহিলা দলের সভাপতি রেখা পারভীন, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন ও সাবেক সাংগঠনিক সম্পাদক জব্বার মিলন, পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন ও সদস্য সচিব জিল্লুর রহমান জনি, যুগ্ম আহবায়ক শাহনেওয়াজ সুমন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান রিংকু প্রমূখ। এ দোয়ামাহফিলে পৌর ২১ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন।
দোয়া মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে পৌর বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান নেতৃত্ব এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর সুস্থতা জাতীয় স্বার্থের বিষয়। তাঁরা অভিযোগ করে বলেন, বিগত সময়ে আওয়ামী ফ্যাসিবাদ সরকার বেগম জিয়ার চিকিৎসা নিয়ে মানবিক আচরণ করা হয়নি, যা দেশবাসীর মনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। তার উপর নির্যাতন চালানো হয়েছে। এসময় কুতুব উদ্দিন আহমেদ বলেন, “দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে আমরা আল্লাহর দরবারে দোয়া করছি।
এছাড়া প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন জনগণের অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তাঁর নেতৃত্ব আজও কোটি মানুষের আশা ও বিশ্বাসের প্রতীক। তাই আমি মনে করি, তাঁর সুস্থতা মানেই দেশে গণতন্ত্রের শক্তি বৃদ্ধি, মানুষের মনোবল বৃদ্ধি। হে আল্লাহ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থতা দান করুন। তাঁকে রোগ-ব্যাধি থেকে মুক্ত করুন, তাঁর ওপর আপনার রহমত ও বরকত বর্ষণ করুন। তিনি বিগত সময়ে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, আগামী দিনে বাংলাদেশে আর একটিবার নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজন। সকলে দোয়া করবো এবং নিজ নিজ অবস্থান থেকে দান সদকা করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন, আমরা ইতিমধ্যে কুষ্টিয়া জেলা বিএনপি আয়োজনে নফল রোজা শেষে দোয়া করেছি, আল্লাহর কাছে একটাই চাওয়া তিনি যেনো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন।
