নিজ সংবাদ ॥ নিকুশিমাজ সমাজ কল্যাণ প্রতিষ্ঠানের আয়োজনে অসংক্রমক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ পার্ক ও উন্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ ও গাইড লাইন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কুষ্টিয়া পৌরসভার ম.আ. রহিম মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকুশিমাজের সভাপতি ও সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক নজরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া পৌর মেয়রের প্রতিনিধি পৌর কাউন্সিলর সাইফ-উল হক মুরাদ। বিশেষ অতিথি ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে পৌর কাউন্সিলরসহ নিকুশিমাজের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সাইফ-উল হক মুরাদ বলেন, এটি একটি পরিবেশ বান্ধব কর্মসূচী। এই কর্মসূচী বা উদ্যোগ বাস্তবায়িত করতে হলে আমাদের সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। পৌর এলাকার রাস্তা-ঘাট, খেলার মাঠ, পার্ক, সোলার লাইট, পুকুর খাল-বিল, ইত্যাদি নিয়ে কাজ করতে হবে। যাতে করে পৌর এলাকার সাধারণ মানুষ সঠিক ভাবে চলাফেরা করতে পারে তাদের কোন ভুগান্তি না হয়। এই জন্য পৌর এলাকার নতুন বর্ধিত এলাকার কিছু জায়গায় খেলার মাঠ,পার্কের ব্যবস্থা করা উচিত। তিনি আরও বলেন আজ প্রতিটি ঘরে ঘরে ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার রয়েছে যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অসংক্রমক রোগ এবং মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত ভয়াবহ এসব রোগের কারণে মানুষের তাৎক্ষনিক ভাবে মৃত্যু না হলেও শারিরীক,মানসিক ও অর্থনৈতিকভাবে দীর্ঘদিন ভোগান্তির শিকার হতে হয়। এজন্য প্রতিটি মানুষের শারিরীক ব্যয়াম ও শরীরচর্চা অতি প্রয়োজন বলে আমি মনে করি।
বিশেষ অতিথির বক্তব্য পৌর নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, আমি ব্যাক্তিগত ভাবে ধন্যবাদ জানায় এই কর্মসূচীর উদ্যোগতা সংস্থাকে কারণ তারা যে কাজটা করার চেষ্টা করছে। তাতে করে পৌর এলাকার সাধারণ মানুষ মধ্যে তার নিজের শারীরিক সচেতনতা বৃদ্ধি পাবে। এতে করে মানুষের শারিরীক ও মানসিক অবস্থার উন্নতি ঘটবে। তিনি আরও বলেন যেহেতু এই বিষয়টি পৌর আইনে অর্ন্তভুক্ত আছে এবং পৌরসভার দায়িত্ব ও কার্যাবলির হিসেবে বলা হয়েছে সেহেতু মাসিক সভায় এই বিষয়ে উন্নয়নের জন্য কিছু বাজেট বরাদ্দ রাখার আলোচনা করা যেতে পারে।
এসময় মুক্ত আলোচনায় পৌর ১১নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছ কৌরাইশী বলেন, এই আলোচনা সভা জনসাধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের পৌর এলাকার বিভিন্ন স্থানে ছোট ছোট খেলার মাঠ রয়েছে যে মাঠ গুলো পরিচর্যার অভাবে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এবং পৌর এলাকার বিভিন্ন ফুটপাতে দোকানদারদাররা অবৈধ ভাবে মালামাল রাখে এতে সাধারণ মানুষের চলাফেরায় ব্রিগ্মতা সৃষ্টি হয়। এজন্য আমাদের পৌরসভার মাধ্যেমে অবৈধ উচ্ছেদ অভিযান আরও জোরদার ভাবে করতে হবে। পরে ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর রীনা নাসরিন বলেন মেয়েদের শারিরীক পরিচর্যার জন্য সাইকেল চালানো, সাঁতার প্রশিক্ষণ ইত্যাদি প্রয়োজন কিন্তু বর্তমান সময়ে পারিবারিক,সামাজিক প্রতিবন্ধকতার কারণে আমারা এই কাজ গুলো করতে পারি নাহ এজন্য এটা নিয়ে আমাদের কাজ করা উচিত। অনুষ্ঠানটি পরিচালনা করেন নিকুশিমাজ সমাজ কল্যাণ প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সালমা সুলতানা।
