কুষ্টিয়া মডেল থানার চৌড়হাস (পিটিআই রোড) এলাকায় একটি মাদক অভিযান পরিচালনা করে মোঃ ইমদাদুল হোসেন (৩৫) ও মোঃ সিরাজুল ইসলাম স্বপন (৪২)কে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করেন ডিবি পুলিশ।আটককৃত মোঃ ইমদাদুল হোসেন মিলন শহরের চৌড়হাস (মতি মিয়া রেল গেট) এলাকার মোঃ সিরাজুল ইসলামের ছেলে এবং আসামি সিরাজুল ইসলাম স্বপন হাউজিং (মসজিদপাড়া) এলাকার মোঃ সাখাওয়াত হোসেনের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের নির্দেশনায় এস আই (নিঃ) সুলতান মাহমুদ ও এ এস আই (নিঃ) মোঃ সিরাজুল ইসলাম সহ সঙ্গীও ফোর্স চৌড়হাস (পিটিআই) রোডে একটি মাদক অভিযান পরিচালনা করে উপরোক্ত দুইজন আসামিকে ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন।এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে রাখার জন্য ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারনির ১০(ক) ধারার অপরাধে আসামীদ্বয়ের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
