বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার মানববন্ধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার মানববন্ধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১১, ২০২৩
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১১ ই মার্চ সকাল ১০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংখ্যালঘু সনাতন ধর্মালম্বী ধর্মের বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মানববন্ধনে এডভোকেট অঘোর কুমার সরকার (বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার সভাপতির) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু বিমল চন্দ্র সেন (সভাপতি শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ লীলাভূমি মন্দির কুষ্টিয়া জেলা শাখার) এবং পরিচালনা করেন শ্রী সহদেব অধিকারী ( সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার

এ সময় উপস্থিত ছিলেন,জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার মাতৃ বিষয়ক সম্পাদক মেনু দেবী সহ হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার সকল নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, সনাতন ধর্মালম্বীরা সংখ্যালঘু হওয়ার কারণে সবকিছুতেই অবহেলিত। ১৯৪৭ সালে ভারত ভাগের পূর্বে এই ভূখন্ডে হিন্দুর সংখ্যা ছিল ৩৩%,পাকিস্থান আমলে তা নেমে দাঁড়ায় ২২% এ। সাধীনতার পর ১৯৭৪ প্রথম আদমশুমারীতে হিন্দু সংখ্যা দাড়ায় ১৩.৫%, ২০২২ সালে মাত্র ৭.৯৫%। ২০১৫ সাল থেকে মাত্র ৬ বছররের ব্যবধানে সারকারী পরিসংখ্যানের মতে হিন্দুরা সংখ্যা কমেছে ২.৮%। এই অবস্থা অব্যাহত থাকলে এদেশ অচিরেই হিন্দু শুন্য হবে তা বলাই বাহুল্য। অথচ জাতীয় সংসদ সর্বদাই নিরব ভূমিকা পালন করছে।

বক্তারা আরও বলেন,এ দেশে সংসদে ১৬ জন হিন্দু এমপি থাকলেও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার মত মত কোন সংসদ সদস্য নেই। তাই হিন্দু সম্প্রদায়ের ” জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা ” প্রতিষ্ঠাই সংখ্যালঘু সমস্যার একমাত্র সমাধান বলে চিহ্নিত করছি।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

বক্তারা মানববন্ধনে তাদের দাবী বক্তব্যর মাধ্যমে তুলে ধরেন এবং মানব বন্ধন শেষে হিন্দু সম্প্রদায়ের ” জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা ” করার জন্য স্মারকলিপি প্রদান করের কুষ্টিয়া জেলা প্রশাসক বরাবর।

আরও পড়ুন: