নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা তথ্য অফিস আয়োজিত গতকাল বুধবার (১৫ মে) বিকাল ৪.০০ ঘটিকায় কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের মাজিলা সরকারি প্রাথিমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচারকার্যক্রম প্রকল্পের অধীনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার, কুষ্টিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগসমূহ, সর্বজনীন পেনশনের সুবিধা ও করণীয়, বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধ, লিগ্যাল এইড, সরকারের মেগাপ্রকল্পসমূহ, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত সাফল্য, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার, নারী শিক্ষাসহ উন্নতসমাজ গঠণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন শেখ রেজভি উজ্জামান, চেয়ারম্যান,পাটিকাবাড়ী ইউনিয়ন পরিষদ, কুষ্টিয়া সদর। তিনি জনগণের উন্নয়নে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম ও প্রচেষ্টা, শিশুদের বিকাশে মায়েদের করণীয় ও আর্থসামাজিক উন্নয়নে মহিলাদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি মোঃ মিজানুর রহমান, সদস্য, ৮নং ওয়ার্ড, পাটিকাবাড়ী ইউনিয়ন পরিষদ, কুষ্টিয়া সদর তার বক্তব্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বাল্য বিবাহ প্রতিরোধ সহ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা উল্লেখ করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মোছাঃ মহসিনা খাতুন, সংরক্ষিত নারী সদস্য, ৭,৮, ও ৯ নং ওয়ার্ড, পাটিকাবাড়ী ইউনিয়ন পরিষদ, মোছাঃ ফিরোজা খাতুন , সাবেক প্রধান শিক্ষক, মাজিলা সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় প্রমুখ। অনুষ্ঠানের শেষে মহিলা সমাবেশ স্থলে বিষয় ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে, সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মহিলা সহ প্রায় ১৩০ জন উপস্থিত ছিল। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ ফারুক হোসেন, উচ্চমান সহকারি, জেলা তথ্য অফিস, কুষ্টিয়া
