কুষ্টিয়া জেলা তথ্য অফিস আয়োজিত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া সরকারি শিশু পরিবার (বালিকা) হলরুম, কুষ্টিয়াতে মুক্তিযুদ্ধের চেতনায় ২০৪১ সালে উন্নত রাস্ট্র ও জাতী গঠণের লক্ষে‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার, কুষ্টিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মোঃ এহেতেশাম রেজা, জেলা প্রশাসক, কুষ্টিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে ৫২‘র ভাষা আন্দোলন, ৬৬‘র ছয়দফা, ৬৯এর গণ অভ্যুত্থান এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচন সহ মুক্তিযুদ্ধ কালীন সরকার ও মুক্তিযোদ্ধাসহ সকলের অবদান, উপস্থিত ভবিষ্যৎ কর্ণধারদের শিক্ষা ও শ্রেণী শিক্ষার পাশাপাশি সার্বিক বিষয়ে জ্ঞান অর্জনের গুরুত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনায় ২০৪১ সালে উন্নত রাস্ট্র ও জাতি গঠনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার, কুষ্টিয়া। বিশেষ অতিথি মোঃ আব্দুল কাদের, উপপরিচালক, সমাজ সেবা অফিস, কুষ্টিয়া তার বক্তব্যে মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জনের উপর গুরত্বারোপ করেন। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন, সাবেক উপজেলা কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কমান্ড, কুষ্টিয়া সদর, তার বক্তব্যে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে মুক্তিযুদ্ধ কালীন পাকসেনাদের কুষ্টিয়ার বিভিন্ন ক্যাম্পে আক্রমণ সহ বিভিন্ন লড়াকু স্মৃতি তুলে ধরে দেশব্যাপী মুক্তিযুদ্ধ কালীন পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মহসীন উদ্দীন, সহকারি কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া, মোঃ মোরাদ হোসেন, সহকারি পরিচালক, জেলা সমাজসেবা অফিস, কুষ্টিয়া, মোঃ আব্দুল্লাহ আল সামি, সহকারি পরিচারলক, জেলা সমাজসেবা অফিস, কুষ্টিয়া, মোছাঃ মাহফুজা খাতুন, তত্বাবধায়ক, সরকারি শিশুপরিবার (বালিকা), কষ্টিয়া, মোঃ আসাদুজ্জামান, তত্বাবধায়ক, সরকারি শিশু পরিবার (বালক), কুষ্টিয়া প্রমুখ। অনুষ্ঠান স্থলে আলোচনা সভার পূর্বে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন এবং আলোচনাসভা পরবর্তীতে উপস্থিত শিশু পরিবারের ছাত্র-ছাত্রীদের নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুইজ প্রতিযোগিতায় সরকারি শিশু পরিবারের ছাত্ররায়হান উদ্দিন ১ম স্থান, রায়হান উদ্দিন প্রান্ত ২য় স্থান এবং মোছাঃ সাদিয়া খাতুন ৩য় স্থান অর্জন করে। কুইজ প্রতিযোগিতা শেষে উপস্থিত অতিথি গণবিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন । অনুষ্ঠানে শিক্ষক, পুলিশ সদস্যগণ, শিশু পরিবারের কর্মকর্তাগণ সহ প্রায় ১২০জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ ফারুক হোসেন, উচ্চমান সহকারি, জেলা তথ্য অফিস, কুষ্টিয়া ।
