কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন আমীর আলী মহসিন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন আমীর আলী মহসিন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১২, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নবনির্বাচিত আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন। কুষ্টিয়া জেলা জামায়াতের মিডিয়া সম্পাদক ও শহর জামায়াতের আমীর এনামুল হক জানান, কুষ্টিয়া জেলার রোকনদের প্রত্যক্ষ ও গোপন ব্যালটে এই আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ের রোকনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই ভোটে অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন সর্বোচ্চ ভোট পেয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর নির্বাচিত হন।

গতকাল বুধবার (১১ মার্চ) যশোর-কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক সভায় নবনির্বাচিত আমীরকে শপথ বাক্য পাঠ করানো হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কুষ্টিয়া ও যশোর অঞ্চলের শীর্ষস্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে অঞ্চল পরিচালক মোঃ মোবারক হোসেন নতুন আমীরকে অভিনন্দন জানান এবং ইসলামী সমাজ বিনির্মাণে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রসঙ্গত, কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেমের মৃত্যুতে এই পদটি শূন্য হয়েছিল।