কুষ্টিয়া জেলা ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৭, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কুষ্টিয়া জেলা ওলামা দলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৬ ডিসেম্বর) বাদ মাগরিব সন্ধ্যা ৬ টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে জেলা ওলামা দল  এ দোয়া মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক মওলানা সৈয়দ আবু ওবায়দুল্লাহ ও সার্বিক পরিচালনা করেন জেলা শাখার সদস্য সচিব কাজী আব্দুর রব দিলু। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ইমাম পরিষদের সভাপতি আব্দুল খালেক। জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মওলানা আবু বক্কর সিদ্দিক, মওলানা এনায়েত, আব্দুল করিম, শাহজালাল, মনিরুজ্জামান, সোহাগ হোসেন, নাহিদ ইসলাম, ওলিউল্লাহ, হাফেজ কবির হোসেন, মওলানা খলিলুর রহমান, আব্দুর রহমান খান, নুরুন্নবী প্রমূখ। দোয়া মাহফিল শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কুষ্টিয়া সদর উপজেলা শাখার দুই জনের নাম প্রকাশ করে নবাগত কমিটি ঘোষণা করা হয়। এতে নবাগত আহবায়ক মওলানা আবু বক্কর সিদ্দিক ও সদস্য সচিব হয়েছেন হাফেজ আব্দুর রহমান খান। মাহফিলে জেলা ওলামা দলের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমাদের দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, তিনবারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করতে আমরা একত্রিত হয়েছি। আল্লাহ মহান, তিনি অবশ্যই তাঁর বান্দার দোয়াকে কবুল করেন। আল্লাহ যেনো তাকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর। তাই তাঁর সুস্থতা এই দেশের গণতন্ত্র ও জন আকাঙ্ক্ষারও সুস্থতা। অনুষ্ঠানে বক্তারা, বেগম খালেদা জিয়ার চলমান শারীরিক অবস্থা তুলে ধরে তাঁর সম্পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। সংগঠনের পক্ষে বক্তারা বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম খালেদা জিয়া একটি গুরুত্বপূর্ণ নাম। তাঁর সুস্থতা জাতির জন্য প্রয়োজন।