নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। গতকাল সোমবার (৮ এপ্রিল) বিকাল ৫ টায় জেলা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি’র হলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. হারুন অর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আবু সাঈদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ মোঃ রহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ (বিশেষ আদালত) মোঃ আশরাফুল ইসলাম, কুষ্টিয়া জেলা ও দায়রা জজ (নারী ও শিশু আদালত) সৈয়দ হাবিবুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কেরামত আলী, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, বিজ্ঞ পি.পি এ্যাড. অনুপ কুমার নন্দী, বিজ্ঞ জি.পি এ্যাড. আ.স.ম আখতারুজ্জামান মাসুম, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিজ্ঞ ডেপুটি এটর্নি জেনারেল এ্যাড. বি.এম রাফেল, সহকারি এটর্নি জেনারেল আমিনুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা, শ্রাবণী দাস, মেঘা গুপ্তা। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এ্যাড. মীর সানোয়ার হোসেন, এ্যাড. সুধীর কুমার শর্মা, এ্যাড. মোঃ মোসলেম উদ্দিন, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি এ্যাড. তানজিলুর রহমান এনাম, সহসভাপতি এ্যাড. মনোয়ার হোসেন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম মনিরুল, কোষাধ্যক্ষ এ্যাড. আবুল হাশিম, লাইব্রেরি সম্পাদক এ্যাড. সোহেলী পারভীন ঝুমুর, সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. মোঃ মখলেসুর রহমান পিন্টু, দপ্তর সম্পাদক এ্যাড. ওয়ালিউল বারী, সিনিয়র সদস্য এ্যাড. আয়েশা সিদ্দিকা, এ্যাড. হফিজুল ইসলাম হাফিজ, এ্যাড. আখতারুজ্জামান আক্তার, এ্যাড. মারুফ বিল্লাহ, জুনিয়র সদস্য ও আইনজীবী সুরক্ষা আন্দোলন, কুষ্টিয়া বার ইউনিটের আহবায়ক এ্যাড. সাইফুর রহমান সুমন, এ্যাড. তরিকুল ইসলাম সাগর, এ্যাড. মোঃ আব্দুর রাজ্জাক, এ্যাড. আহসান হাবীব লিংকন। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর ও ইসলামী বিশ্ববিদ্যালয় ল এলামনাই এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক এ্যাড. আল মুজাহিদ হোসেন মিঠু, নারী ও শিশু আদালতের পি.পি এ্যাড. কাজী সাইফুদ্দিন বাপ্পী, অতিরিক্ত প. পি এ্যাড. নিজাম উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি ও অতিরিক্ত পি.পি এ্যাড. মঞ্জুরী বেগম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও এ.পি.পি ইকবাল হোসেন টুকু, সাবেক কোষাধ্যক্ষ এ্যাড. তোফাজ্জেল হোসেন, এ্যাড. শাতিল মাহমুদ, সাবেক জুনিয়র সদস্য ও এ.পি.পি এ্যাড ইমরান হোসেন দোলন, এ্যাড. রাজীব আহসান, এ্যাড. এনামুল হক, এ্যাড. রাছেল মাহমুদ লিটন, এ্যাড. নাজিম উদ্দিন, সাবেক জুনিয়র সদস্য ময়েজুল হক সুমন, এ জি.পি এ্যাড. সুদীপ্ত সিংহ অন্তু, আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া বার ইউনিটের সদস্য সচিব এ্যাড. মোঃ মুহাইমিনুর রহমান পললসহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র মাহে রমজান ও আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানানো হয় সকল উপস্থিতিদেরকে, এরপর অতিথিদের বক্তব্যের এবং দোয়া মাহফিলে দেশ ও দশের কল্যাণে এবং কুষ্টিয়া আদালত প্রাঙ্গণের সকলের জন্য দোয়া সম্পন্ন হয়। পরিশেষে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।
