কুষ্টিয়া ছাত্র দলের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া ছাত্র দলের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৩০, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার দুটি ইউনিয়নে ছাত্র দলের উদ্যোগে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যার পরে উজানগ্রাম ও কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্র দলের আয়োজনে পৃথক পৃথক স্থানে আয়োজিত এসব সভায় ছাত্র দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শীর্ষক আলোচনা সভায় জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোক্তাদির রহমান, সদস্য বাচ্চু, হৃদয়, সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সদস্য সচিব আশরাফুল ও বর্তমান কমিটির সহ সভাপতি এস এম অনিক, সদর উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের দায়িত্বশীল ও সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধা, সততা ও দেশপ্রেমের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ গড়তে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার মানোন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ছাত্র দলের ভূমিকা আরও জোরদার করতে হবে। বক্তারা আরও বলেন, ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নিয়মিত মতবিনিময় সভা, শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে ইতিবাচক রাজনীতিতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।