কুষ্টিয়ার ২ টি আসনে খেলাফত মজলিস দেয়াল ঘড়ি মার্কা প্রতিকের প্রার্থী মনোনয়ন সংগ্রহ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার ২ টি আসনে খেলাফত মজলিস দেয়াল ঘড়ি মার্কা প্রতিকের প্রার্থী মনোনয়ন সংগ্রহ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৫, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনের জন্য খেলাফত মজলিস মনোনীত দেয়াল ঘড়ি মার্কা প্রতীকের প্রার্থী সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি আব্দুল হামিদ ও কুষ্টিয়া সদর-৩ আসনের জন্য কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মোঃ সিরাজুল হক গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১২ টায় সহকারী রিটার্নিং অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এর নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কুষ্টিয়া জেলা সেক্রেটারী অধ্যাপক মোঃ আজিরুল ইসলাম, সহ সেক্রেটারী মোঃ ইব্রাহিম খলিল ও যুব মজলিস সেক্রেটারী মোঃ শফিউল ইসলাম।