নিজস্ব প্রতিবেদক ॥ মেয়াদ উত্তীর্ণ এবং ওষুধ কোম্পানি কর্তৃক ডাক্তারদের দেওয়া স্যাম্পল ওষুধ রাখার দায়ে কুষ্টিয়ায় তিনটি ওষুধের দোকানে জরিমানা করেছে ভোক্তা অধিকার ও ওষুধ প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এলাকায় এ অভিযান চালায় ভোক্তা অধিকার ও ওষুধ প্রশাসনের কর্মকর্তারা। এ সময় লতা ফার্মেসী ও বিশ্বাস ফার্মেসিসহ তিনটি ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং ওষুধ কোম্পানির দেওয়া ফিজিশিয়ান স্যাম্পল খুঁজে পান কর্মকর্তারা।
এ ঘটনায় তিনটি দোকানের মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী জানান, হাসপাতালের আশেপাশের দোকানগুলোসহ জেলার বিভিন্ন ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি এবং আরো বেশ কিছু অনিয়ম হচ্ছে বলে তাদের কাছে অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতে তারা অভিযান পরিচালনা শুরু করেছে না। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
