কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক জামাল হায়দারী আর নেই - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক জামাল হায়দারী আর নেই

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৯, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক জামাল হায়দারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক মহলসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন অসুস্থতায় ভূগছিলেন, গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে শহরের কালিশংকরপুর এলাকার সাংবাদিক জামাল হায়দারী পৃথিবীর মায়া ত্যাগ করে ৬৬ বছরে চিরবিদায় নিয়েছেন। পরে রাতেই বাদ এশা তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে এবং কুষ্টিয়া পৌর গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

মৃত্যু কালে এই সাংবাদিক তার স্ত্রী ও দুই ছেলে সন্তানসহ আত্মীয় স্বজন রেখে গেছেন। প্রবীণ সাংবাদিক জামাল হায়দারী ৮০র দশকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হয়েছিলেন। দীর্ঘদিন ধরে পেশাগত জীবনে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করে এলাকায় একজন শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন। সাংবাদিকতায় তাঁর অবদান কুষ্টিয়ার গণমাধ্যম অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন। কুষ্টিয়া সাংবাদিকগন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আল্লাহ তাঁর পরিবার-পরিজনকে এ শোক সইবার শক্তি দান করুন। তার পরিবার সকলের কাছে মরহুমের জান্নাতবাসী কামনা করেন।