আজাদ সানি ॥ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হারুরিয়া গ্রামের ৪০ জন আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হারুরিয়া নির্বাচন অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে পাটিকাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য আবু দাউদের হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেন তারা। যোগদান অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে আব্দুল ওহাব ও ইমরানসহ ৪০ জন নেতাকর্মী স্বেচ্ছায় এই রাজনৈতিক পরিবর্তন ঘোষণা করেন।
অনুষ্ঠানে আব্দুল ওহাব বলেন, “প্রকৌশলী জাকির হোসেন সরকার উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় তাকে ব্যক্তিগতভাবে দেখেছি। তিনি একজন অত্যন্ত ভালো মানুষ। তার মতো ভালো মানুষ যদি এমপি হন, তবে কুষ্টিয়া সদর উপজেলা সহ আমাদের এলাকার ব্যাপক উন্নয়ন সম্ভব হবে। তাই আমরা সকলে মিলে ‘ধানের শীষ’ এর পক্ষে গণজোয়ার সৃষ্টি করবো।” ,তিনি আরো জানান, বিভিন্ন অপশক্তির প্রতিরোধ গড়ে তুলতে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন তারা। এছাড়া, যোগদানকারীরা আশাবাদ ব্যক্ত করেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকারের মাধ্যমে তাদের এলাকার উন্নয়ন এবং জনগণের সমস্যা সমাধান হবে।
