কুষ্টিয়ার নতুন ডিসি তৌহিদ বিন-হাসান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার নতুন ডিসি তৌহিদ বিন-হাসান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৬, ২০২৬

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা প্রশাসক হিসাবে নিয়োহ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন-হাসান। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ২৮ ব্যাচের। এছাড়াও গাজীপুর, পঞ্চগড়, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এসব জেলায় আগের ডিসিদের প্রত্যাহারের ১৩ দিন পর নতুন কর্মকর্তাদের ডিসি হিসেবে পদায়ন করে গতকাল রোববার (১৫ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তথ্য সূত্রে জানা যায়, মো. তৌহিদ বিন-হাসান ২০১০ সালে তিনি মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।

এক বছর সেখানে চাকরি করার পর চলে আসেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার হিসেবে। ২০১৩ সালের নভেম্বর মাসে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার এসিল্যান্ড হিসেবে। সেখানে ৪ মাস চাকরি করে পদায়ন নেন ঢাকার লালবাগ সার্কেলে। এর পরে ঢাকার লালবাগের এসিল্যান্ড থেকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার এসিল্যান্ড হিসেবে পদায়ন করা হয় তাকে। মাত্র ৪ মাস বরিশালে চাকরি করে আবারো গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে পদায়ন নেন তিনি। এরপর ২০১৭ সালের ডিসেম্বর তাকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন পান এবং ২০১৮ এর নির্বাচনে নবীগঞ্জ উপজেলায় সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করনে।

পরবর্তিতে ২০২৩ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন পান তিনি। তৌহিদ বিন হাসান এর স্ত্রী সিফাত-ই-মরিয়ম ঢাকার সাবেক উপ-প্রকল্প পরিচালক (অতিরিক্ত কমিশনার) এবং তার বাবা আহসান আলী দুর্নীতি দমন কমিশনের সাবেক উপপরিচালক। বাকি চার জেলার মধ্যে গাজীপুরে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরুল করিম ভূঁইয়াকে, চাঁপাইনবাবগঞ্জে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে, পঞ্চগড়ে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শুকরিয়া পারভীনকে এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোনার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১ মার্চ গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করে সরকার।