কুষ্টিয়ার দুদক উপপরিচালক হাফিজুর রহমানের বিদায় সংবর্ধনা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার দুদক উপপরিচালক হাফিজুর রহমানের বিদায় সংবর্ধনা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ১৬, ২০২৪

নিজ সংবাদ ॥ দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপপরিচালক মোঃ হাফিজুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা গতকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) দুদক কুষ্টিয়া জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কুষ্টিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম।

বক্তব্য রাখেন সহকারী পরিচালক নীল কমল পাল, কুষ্টিয়া জেলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস এম কাদেরী শাকিল, মেহেরপুর জেলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, দুপ্রক মিরপুর উপজেলার সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ আল মুজাহিদ হোসেন মিঠু, দুপ্রক কুষ্টিয়া জেলা কমিটির সদস্য নীলিমা আক্তার প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান, উপ-সহকারী পরিচালক মোঃ আবু তালহা, কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির  সদস্যবৃন্দ সরকার রফিকুল ইসলাম শাহিন, মোঃ আবু আকরাম, কাজী এমদাদুল বাশার রিপন, মোঃ ওবাইদুর রহমান, নাসিরা নাসরিন, মোঃ শহিদুল ইসলাম সুমন প্রমুখ। বিদায় বেলায় কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক এস এম কাদেরী শাকিলসহ জেলা দদক কর্তকর্তা ও কর্মচারীবৃন্দ বিদায়ী উপপরিচালক মোঃ হাফিজুর রহমানকে ফুলেল শুভেচছা জানান।