কুষ্টিয়ার গোস্বামী দুর্গাপুরে বাসদ প্রার্থীর মই প্রতীকে পথসভা ও প্রচারণা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার গোস্বামী দুর্গাপুরে বাসদ প্রার্থীর মই প্রতীকে পথসভা ও প্রচারণা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৫, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া-৩ সদর আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মীর নাজমুল ইসলাম শাহীন মই প্রতীকে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। প্রচারণার অংশ হিসেবে গতকাল শনিবার (২৪ জানুুয়ারি) সকাল ১০টা থেকে দিনব্যাপী কুষ্টিয়া-৩ সদর আসনের অন্তর্গত সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথসভা ও মই প্রতীকের লিফলেট বিতরণ করেন। এছাড়া বাজার ও জনবহুল স্থানে গণসংযোগ করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় মই প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মীর নাজমুল ইসলাম শাহীন বলেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ শোষণমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। বাসদ ক্ষমতায় গেলে শ্রমজীবী মানুষ, কৃষক ও নিম্নআয়ের মানুষের অধিকার নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।প্রচারণাকালে বাসদের নেতা-কর্মীরা লিফলেট বিতরণ করেন এবং দলীয় কর্মসূচি তুলে ধরেন। তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সংকটসহ বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বক্তব্য রাখেন।