কুষ্টিয়ার কাঞ্চনপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে ইফতার করলেন লিনা জাকির - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার কাঞ্চনপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে ইফতার করলেন লিনা জাকির

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৮, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ পবিত্র মাহে রমজানে মাদ্রাসার এতিম কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন চীনা নাগরিক ওয়াং লিনা জাকির। ভিশন কুষ্টিয়ার পক্ষ থেকে গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সদর উপজেলার কাঞ্চনপুর জোতপাড়া জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা এতিমাখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান পৃষ্টপোষক ওয়াং লিনা জাকির।

জানা গেছে, লিনা জাকির এর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের আগে শিক্ষার্থীদের সঙ্গে পড়ালেখা ও ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে কথা বলেন তিনি। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে লিনা জাকির বলেন, ছোট শিশুদের সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি করতে পেরে আমি আনন্দিত। এদিকে মাদ্রাসার শিক্ষকরা জানান, এমন উদ্যোগ শিক্ষার্থীদের মনে আনন্দ জাগায় এবং সমাজে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা রাখে। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয়রা লিনা জাকিরের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।