কুষ্টিয়ার এতিমদের ইফতার মাহফিলে সহধর্মিণীর সাথে জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার এতিমদের ইফতার মাহফিলে সহধর্মিণীর সাথে জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার একটি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন “ভিশন কুষ্টিয়া” এর উদ্যোগে গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার এগারোমাইলস্থ মুহাম্মদিয়া দারুল উলুম কওমী মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। সম্মানিত অতিথি ছিলেন, তারই সহধর্মিণী উক্ত সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক লিনা জাকির।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও লিল্লাহ বোর্ডিংয়ের এতিম ও অসহায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আগামী দিনেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।