কুষ্টিয়ার উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই: প্রকৌশলী জাকির সরকার  

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রচারনার শেষ দিনি কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে যেনো জনসমুদ্রের সৃষ্টি হয়। ধর্মবর্ন নির্বিশেষে সকলে যেনো বেধেছে জোট। জনগণের শতস্ফুর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া হাইস্কুল মাঠে সদর উপজেলা বিএনপি নির্বাচনী জনসভার আয়োজন করেন। এ জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

প্রধান বক্তা ছিলেন, কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপি সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপি সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন, সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু ও আলমগীর হোসেন প্রমূখ। এসময় অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, গনতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।

বিগত সরকারের শাসনামলে দেশের অর্থনীতি, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আগামী ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি সাধারণ মানুষকে ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিকে প্রকৌশলী জাকির হোসেন বলেন, আপনারা ইতিমধ্যে জানেন আমরা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি। আগামী ১২ তারিখ ধানের শীষের বিজয় হলে আপনাদের সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান করবো ইনশাআল্লাহ। সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিন। ধানের শীষ গনতন্ত্র পুনরুদ্ধারে, আপনাদের অধিকার নিশ্চিতের প্রতীক। কুষ্টিয়ার উন্নয়নে জন্য ধানের শীষের বিকল্প নেই। পুরো জনসভা জুড়ে স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখরিত ছিল এলাকা।