কুষ্টিয়ায় “২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬” উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় “২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬” উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৫, ২০২৬

মহান স্বাধীনতার ইতিহাসের অন্যতম শোকাবহ দিন ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসন কুষ্টিয়া-এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, মুক্তি যোদ্ধা কমান্ডার আলহাজ্ব রফিকুল আলম টুকু প্রমুখ
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে সংঘটিত গণহত্যার নির্মমতা তুলে ধরেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। তারা বলেন, এই দিনটি বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়, যা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা অত্যন্ত জরুরি।
বক্তারা আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির উন্নয়নে কাজ করতে হবে। এ ধরনের আয়োজন ইতিহাসকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।