কুষ্টিয়ায় ২৫৮ মন্ডপে পূজা; নিরাপত্তা জোরদারে র্যাব
কুষ্টিয়ায় ষষ্ঠী পূজার মধ্যদিয়ে ২৫৮টি পূজা মন্ডপে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী কাল শনিবার মহাসপ্তমী। এই শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে পূজা মন্ডব গুলো আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নজরদারী। বিশেষ নিরাপত্তার জন্য টহল দিবে র্যাব সদস্যরাও।

কুষ্টিয়ায় ২৫৮ মন্ডপে পূজা; নিরাপত্তা জোরদারে র্যাব
শুক্রবার (২০ অক্টোবর) সকাল ৬টা ১০ মিনিটে ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামি ২৪ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনব্যাপি এ উৎসবের।
কুষ্টিয়া জেলা পূজা উৎদযাপন পরিষদের দেওয়া তথ্য মতে, এবছর কুষ্টিয়া জেলায় ২শ ৫৮টি পূজা মন্ডপে এ শারদীয় দূর্গোৎসব উদযাপন করা হচ্ছে। এর মধ্যে- কুষ্টিয়া সদর উপজেলার ৮৩টি, খোকসা উপজেলায় ৬৪টি, কুমারখালী উপজেলায় ৬০টি, মিরপুর উপজেলায় ২৬টি, দৌলতপুর উপজেলায় ১৪টি এবং ভেড়ামারা উপজেলায় ১১টি। গত বছর জেলায় ২শ ৪৯টি পূজা মন্ডবে দূর্গাপূজা উদযাপন করা হয়।
পঞ্জিকা মতে, দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে কৈলাশ থেকে মর্ত্যালোকে আসবেন। এতে প্রাকৃতিক বিপর্যয়, রোগ শোক হানাহানি মারামারি বাড়বে। অন্যদিকে তিনি বিদায়ও নেবেন ঘোড়ায় চড়ে। যার ফলে জগতে মড়ক ব্যাধি এবং প্রাণহানির মত ঘটনা বাড়বে।
কুষ্টিয়া শহরতলীর দেশওয়ালী পাড়া মন্দিরের পূরোহীত বাপ্পি বাগচী জানান, “২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দূর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। আগামি ২৪ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসবের।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কুমার বিশ্বাস জানান, “এবছর কুষ্টিয়া জেলায় ২৫৮টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসনের পাশাপাশি আমরা স্বেচ্ছাসেবক রাখার ব্যবস্থা করেছি।” এদিকে মন্ডপগুলোতে সার্বক্ষনিক বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে নিজস্ব জেনারেটর ব্যবস্থা রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানান কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি কাঞ্চন কুমার।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এ এইচ এম আবদুর রকিব জানান, শারদীয় দূর্গোৎসবকে ঘিরে মন্ডপ গুলোতে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ মোতায়েন রয়েছে। সেই সাথে টহল টিমও কাজ করছে। যে কোন অপৃতিকর ঘটনা এড়াতে পুলিশে কঠোরভাবে সতর্ক রয়েছে। এছাড়া আগামীতে নির্বাচন এবং ধর্মীয় উৎসব দুর্গাপূজায় কঠোর অবস্থানে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিন র্যাব-১২।
র্যাব-১২ কুষ্টিয়া কোম্পানীর কমান্ডার এম. আবুল হাশেম সবুজ জানান, পূজা মন্ডপ গুলোতে যেকোন অনাকাঙ্খিত ঘটনা/পরিস্থিতি এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলসহ নাশকাতা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান গুলোতে অস্থায়ী চেক পোস্ট স্থাপন করা হয়েছে। পাশা পাশি পূজা মন্ডপ গুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
