কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৯, ২০২৬

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় মেহরাজ (২০) নামের এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। গতকাল বুধবার (১৮ মার্চ) দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুরগামী একটি মোটরসাইকেল চালিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান মেহরাজ।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মেহরাজ কুষ্টিয়া শহরের পশ্চিম মজমপুর এলাকার শিমুলের ছেলে। মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।