কুষ্টিয়ায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আলোচনা সভা ও দোয়া মাহফিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আলোচনা সভা ও দোয়া মাহফিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৪, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কুষ্টিয়া জেলার শাখার উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০ টায় শহরের দিনমনি স্কুল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। বাশিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাকশিস খুলনা বিভাগীয় সহকারী মহাসচিব ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, শিক্ষক কর্মচারী ঐক্য জোট কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক হামিদুর রহমান বকুল, বাকশিস সদর উপজেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম ডাবলু,

বাশিস কুষ্টিয়া সদর উপজেলার সভাপতি আব্দুল আলীম, কাশিস কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব বিশ্বজিৎ পাল, শিক্ষক কর্মচারী ঐক্যজোট দৌলতপুর উপজেলা সভাপতি রেজাউল করিম, বাকশিস কুমারখালী উপজেলার সাধারণ সম্পাদক লাল মোহাম্মদ. বাশিস জেলা শাখার অর্থ সম্পাদক হারুন অর রশিদ, স্বাগত বক্তব্য রাখেন বাশিস কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি সালাউদ্দিন খান, অনুষ্ঠান পরিচালনা করেন বাকশিস কুষ্টিয়া জেলা শাখার সাধারণ আব্দুল মান্নান বাদশা। দোয়া মোনাজাত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা শাখার ধর্ম সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন এস এম কহিনুর, স ম সরোয়ার,

আতাউর রহমান, আলমগীর হোসেন, সৈয়দ কামরুজ্জামান লাভলু, আব্দুর রউফ, আব্দুল লতিফ, আব্দুল জলিল, আব্দুল মজিদসহ জেলা উপজেলা থেকে আগত শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শুধু একটি দলেরই নয়, বরং তিনি গোটা দেশের অভিভাবকে পরিণত হয়েছেন। তিনি যেভাবে আপসহীন নেতৃত্বের পরিচয় দিয়েছেন, সেটা তাঁকে এই দেশের মানুষের হৃদয়ে স্মরণীয় করে রাখবে। আমাদের জাতির অভিভাবক হিসেবে তিনি ছিলেন মৃদুভাষী, সহনশীল ও মানবিক একজন মানুষ। দেশকেই তিনি ভালোবেসেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে তিনি বহুবার কারাবরণ করেছেন এবং আপসহীন নেতৃত্বের মাধ্যমে গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছেন।