কুষ্টিয়ায় শাহনাজ তাবাসসুম সোনিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় শাহনাজ তাবাসসুম সোনিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২৫

এস এম রওনক ॥ কুষ্টিয়া নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে কুষ্টিয়ার মেয়ে শাহনাজ তাবাসসুম সোনিয়া হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার (২৬ জানুয়ারি) মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি কুষ্টিয়া জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, কুষ্টিয়া জজ কোর্টের সম্মানিত স্পেশাল পিপি, শামিম উল হাসান অপু, নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী আহবায়ক কুষ্টিয়া জজ কোর্ট এর সম্মানিত এপিপি এডভোকেট মোঃ ইকবাল খান, নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক মাহমুদ, শারমিন আক্তার সীমা, জান্নাতুল ফেরদৌস,

খোকসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক এবং নারী ও শিশু অধিকার ফোরাম খোকসা উপজেলা শাখার সম্মানিত সদস্য সচিব রবিউল ইসলাম স্বপন, যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট শাহরিয়ার হোসেন স্বপন, সম্মানিত সদস্য রুপালী খাতুন, প্রমুখ। উল্লেখ্য যে নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার অন্যতম সদস্য মাসুমা খাতুন এর একমাত্র সন্তান শাহনাজ তাবাসসুম সোনিয়া ১১/০১/২০২৪ তারিখে ঢাকার উত্তরা ৮ নম্বর সেক্টরে কলাবতী ভবনে নিজ বাসায় পাষন্ড স্বামী কর্তৃক খুন হয়। সঙ্গে সঙ্গে মৃত তাবাসসুমের মামা চাচা মিজানুর রহমান বাদী হয়ে তুরাগ থানায় মামলা দায়ের করেন এবং তুরাগ থানা পুলিশ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামির সর্বোচ্চ শাস্তি দাবি জানানো হয়।