কুষ্টিয়ায় শব্দ দূষণের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় শব্দ দূষণের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৩১, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় শব্দ দূষণের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ২টি যানবাহনকে হাইড্রোলিক হর্ণ ব্যাবহারের মাধ্যমে শব্দ দূষণের দায়ে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়। কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা আক্তার এর নের্তৃত্বে এ আদালত পরিচালিত হয়।

পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী কুষ্টিয়া জেলায় সদর উপজেলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন সিনিয়র কেমিস্ট মোঃ হাবিবুল বাসার, পরিদর্শক (প্রসিকিউটর) নাসরিন সুলতানা প্রমুখ। ভ্রাম্যমান আদালতে ২টি যানবাহনকে হাইড্রোলিক হর্ণ ব্যাবহারের মাধ্যমে শব্দ দূষণের দায়ে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনাকালীন শব্দদূষণ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।