নিজ সংবাদ ॥ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে জেলা কারাগারের তালা ভেঙ্গে পালিয়ে যাওয়া তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, দৌলতপুর উপজেলার তারাগুনিয়া (বাজারপাড়া)‘র মোঃ লিয়াকত আলীর ছেলে মোঃ লিখন আলী (৩০), দৌলতপুর উপজেলার তারাগুনিয়া (কাচারীপাড়া)‘র আব্দুল গাফফার‘র ছেলে ত মোঃ সোহেল রানা (৩০) এবং দৌলতপুর উপজেলার রিফায়েতপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোঃ মেহেদী হাসান (২৮)।
র্যাব সূত্রে জানা যায়, গত ০৭ আগষ্ট বুধবার কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। আসামি পলায়নের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১০, তারিখ ১৪ আগষ্ট ২০২৪, ধারা-৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/২২৪ পেনাল কোড ১৮৬০। পলাতক আসামিদের গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে।
এরই ধারাবাহিকতায় গত ১১ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত রাত ১০ টায় জেলার দৌলতপুর থানাধীন তারাগুনিয়া (বাজারপাড়া) এলাকা” হতে পলাতক আসামি মোঃ লিখন আলীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রাত ১২ টা ১০ মিেিনটর সময় জেলার দৌলতপুর থানাধীন তারাগুনিয়া (কাচারীপাড়া) এলাকা” হতে মোঃ সোহেল রানা হয় এবং রাত ২ টার সময় জেলার দৌলতপুর থানাধীন রিফায়েতপুর গ্রাম” হতে মোঃ মেহেদী হাসান গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানানো হয়েছে।
