কুষ্টিয়ায় র‌্যাবের পৃথক অভিযানে জেল পলাতক দুই জন আসামি গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের পৃথক অভিযানে জেল পলাতক দুই জন আসামি গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৯, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় র‌্যাবের পৃথক অভিযানে জেল পলাতক ০২ জন আসামি গ্রেফতার। কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আল্লারদর্গা এলাকা হতে পলাতক আসামি মোঃ রতন আলী(২৫), সে দৌলতপুর উপজেলার গাছেরদিয়াড় গ্রামের মোঃ হাবিবুর রহমান’র ছেলে এবং একই দিন রাত ১০ টায় কুষ্টিয়া জেলার ইবি থানাধীন হরিনারায়নপুর গ্রাম হতে পলাতক আসামি মোঃ সোহাগ(৩৮), সে ইবি থানার হরিনারায়নপুর গ্রামের মোঃ মহিউদ্দিন বিশ^াস’র ছেলে।

গত ০৭ আগষ্ট ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। আসামি পলায়নের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১০, তারিখ ১৪ আগষ্ট ২০২৪, ধারা-৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/২২৪ পেনাল কোড ১৮৬০। পলাতক আসামিদের গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আল্লারদর্গা এলাকা হতে পলাতক আসামি মোঃ রতন আলীকে গ্রেফতার করা হয় এবং একই দিন রাত ১০ টায় কুষ্টিয়া জেলার ইবি থানাধীন হরিনারায়নপুর গ্রাম হতে পলাতক আসামি মোঃ সোহাগকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।