কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মডেল থানা থেকে লুট হওয়া ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মডেল থানা থেকে লুট হওয়া ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১৫, ২০২৪

নিজ সংবাদ ॥ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কতিপয় দুষ্কৃতিকারী কুষ্টিয়া মডেল থানা আক্রমন করে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এসময় তারা থানা থেকে মূল্যবান জিনিসপত্র ও অস্ত্র-গোলাবারুদ লুট করে নিয়ে যায়।

লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অভিযানে গোয়েন্দা নজরদারি শুরু করে সিপিসি-১, কুষ্টিয়া। এরই ধারাবাহিকতায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গতকাল বুধবার (১৪ আগস্ট) সাড়ে ৯টার সময় ‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন হাটশ হরিপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১টি শর্টগান ও ০১টি এক নলা বন্দুক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব সূত্র।