কুষ্টিয়ায় যৌথ অভিযানে মাদকসহ দুই মাদক চোরাকারবারি আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় যৌথ অভিযানে মাদকসহ দুই মাদক চোরাকারবারি আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৮, ২০২৪

নিজ সংবাদ ॥ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩০২০ টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮ টি মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর)তাদের আটক করে যৌথবাহিনী। আটককৃতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুরের আল্লারদর্গার মোঃ সাইদুর রহমান ও মোছাঃ রহিমা বেগম। কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জানান, মাদক পাচার হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে কুষ্টিয়ার দৌলতপুরের আল্লারদর্গার নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় ৩০২০পিচ টাপেন্টাডল ট্যাবলেট, ৫টি স্মার্ট ফোন এবং ৩ টি বাটন ফোনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুষ্টিয়ার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।