কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৭, ২০২৩

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি যথাযথ মর্যাদায় উৎযাপনে কুষ্টিয়া জেলা প্রশাসক নানা কর্মসূচি গ্রহন করেন। এছাড়াও সরকারী বিভিন্ন দপ্তর, পেশাজীবি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কুষ্টিয়া পৌরসভা, সকল স্কুল কলেজ, রাজনৈতিক দল সহ নানা শ্রেণী পেশার সংগঠন তাদের নিজস্ব কর্মসূচি পালন করেন।

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

সূর্যোদয়ের সাথে সাথে কুষ্টিয়া কারেক্টরেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা হয়। সকাল ৬.৩৯ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ এহতেশাম রেজা। এরপরই সর্বসাধারণের জন্য স্মৃতিস্তম্ভটি উন্মুক্ত করে দেওয়া হয়।

সকাল ৭.০০ টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মজমপুর গেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে সাতটার কুষ্টিয়া পৌর কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধানিবেদন এরপর দূর্বাচারা শহীদ কবর স্থানে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ।

সকাল ৮.৩০ মিনিটে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলাওয়াত, সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ারসার্ভিস, বিএনসিসি, সরকারি শিশু পরিবার বালাক-বালিকা, বিভিন্ন স্কুল কলেজ,মাদ্রাসা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

ইবি থানার বিত্তিপাড়া বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, পিয়ারপুর গ্রাম ও আড়পাড়া রাধানগর গ্রামের শহীদ মুক্তিযোদ্ধার কবরে পুষ্পস্তবক অর্পণ, কুষ্টিয়া সদরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান।

দুপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক বিরোধী ও মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করে সকল মসজিদে দোয়া ও গির্জা, প্যাগোডা,মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। হাসপাতাল, সরকারি শিশু সদন বালক-বালিকা, শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পুনর্বাসন কেন্দ্র, সামাজিক প্রতিবন্ধি মেয়েদের প্রশিক্ষন ও পুনর্বাসন কেন্দ্র, দৃষ্টি প্রতিবন্ধি স্কুলে উন্নত খাবার পরিবেশন।

কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল, কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। সন্ধায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক মঞ্চে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

এছাড়া সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠন আলোচনা সভা,কবি আবৃত্তি, পথনাট্য ‘র আয়োজন করে। কুষ্টিয়া পৌরসভা র‌্যালি ও আলোচনা সভা করে। কুষ্টিয়া জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপির বিজয় দিবসের অনুষ্ঠান আলাদা আয়োজন করে।