বুধবার (৭ ফেব্রুয়ারি) মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে দুই যুবকের কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। কারাদন্ড ও অর্থদন্ড দুই জন হলেন, কুষ্টিয়া সদরের চৌড়হাস ফুলতলার আব্দুল খালেকের ছেলে শিপন ইসলাম (২৫) এবং কুষ্টিয়া সদরের যুগিয়া ফার্মপাড়ার শহিদুল ইসলামের ছেলে সুমন আহমেদ (২৭)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সুমন আহমেদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর (১) ভংগের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে এবং অর্থ অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের বিধান রয়েছে। এছাড়াও সুমন আহমেদকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সেবন এবং সংরক্ষনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে এবং অর্থ অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের বিধান রয়েছে। উক্ত অভিযানে জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইষিতা আক্তারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার পরিদর্শক বেলাল হোসেন সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। অভিযান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার পরিদর্শক বেলাল হোসেন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক মাদকমুক্ত বাংলাদেশ গড়তে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
