রাজু আহমেদ ॥ গতকাল সোমবার (৬ মে) কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ( ক) সার্কেলের পরিদর্শক মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে ও বিভাগীয় টিম নিয়ে, একটি রেইটিং পার্টি গঠন করে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, কুষ্টিয়া সদর থানাধীন মধ্য লাহিনী পাড়ার মৃত মোবারক হোসেনের ছেলে জাহিদুল ইসলাম শান্ত (৫০) এর বাসাতে অভিযান চালিয়ে, একটি স্টিলের বাক্সের মধ্যে সংরক্ষিত, প্লাস্টিকের ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো বিক্রয়ের উদ্দেশ্যে রাখা মাদকদ্রব্য এক কেজি গাঁজা পাওয়া গেলে, আসামীকে গ্রেফতার করে কুষ্টিয়া মডেল থানায় আলামত সহ সোপর্দ করলে জাহিদুলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে, একটি নিয়মিত মামলা রুজু করা হয়। এজাহার ভুক্ত দ্বিতীয় আসামি মিলন মন্ডল এর বাড়িতে চতুরপাস থেকে ঘেরাও করে, অভিযান চালিয়ে আসামির হেফাজতে রাখা, গাঁজালোতাড়ী,পাওয়া যায়, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আসামি মিলন পালিয়ে যায়, প্রাপ্ত আলামতের ভিত্তিতে আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একই আইনে, একটি মামলা দায়ের করা হয় আজকের অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন দন্ডপ্রাপ্ত আসামী মোঃ আব্দুর রশিদের ছেলে। মোঃ ফাইন ইসলাম ( ৩৩) কে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে সাঁজা প্রদান করেন ঈষিতা আক্তার, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া।
