কুষ্টিয়ায় মাদক বিক্রয়ের অপরাধে নারী ও পুরুষ গ্রেফতার
২ নভেম্বর ২০২৩ কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক সার্কেল এর পরিদর্শক মোঃ বেলাল হোসেনের তীক্ষ্ণ দিক নির্দেশনায় বিভাগীয় টিমকে সাথে নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন।

কুষ্টিয়ায় মাদক বিক্রয়ের অপরাধে নারী ও পুরুষ গ্রেফতার
গ্রেফতারকৃত ১ নং আসামি কুষ্টিয়া সদর থানাধীন কুঠিপাড়ার মোঃ খোকনের ছেলে পিয়াস (২৩) কে বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য সংরক্ষণের অপরাধে ভ্রাম্যমান আদালতে মামলা হয়, মামলা নং ৫৭৭ /২০২৩ মোঃ পিয়াসকে দোষী সাব্যস্ত করে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর( ৫) ধারায় দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
একই দিনে কুষ্টিয়া সদর থানা আমলা পাড়ার মোঃ কাউসার আলীর কন্যা লিপি খাতুন (৩০) কে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ভ্রাম্যমান আদালতে মামলা হয় মামলা নং ৫৭৮ /২০২৩ লিপি খাতুনকে দোষী সাব্যস্ত করে সংশ্লিষ্ট ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।কাজী শারমিন নেওয়াজ বিজ্ঞ এক্সজিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া।
