কুষ্টিয়ায় মাদকসেবীর হামলায় স্কুল ছাত্র আহত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদকসেবীর হামলায় স্কুল ছাত্র আহত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১০, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মাদকসেবীর হামলায় এক স্কুল ছাত্র আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত ওই স্কুলে ছাত্রের নাম সামিউর রহমান সামি। সে হাটশ হরিপুর শালদাহ গ্রামের মোঃ সোহেল রেজার ছেলে ও দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের ১০ম শ্রেনীর ছাত্র। অভিযুক্ত ওই মাদকসেবীর নাম মোঃ তুহিন। সে একই এলাকার মোঃ তকুর ছেলে। জানা গেছে, আজ সকাল সামিউর রহমান সামি বাড়ি থেকে দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলে পরীক্ষা দিতে যায়।

পরে পরীক্ষা শেষ করে বের হয়। বাজার দিয়ে বাড়ি ফেরার পথে সামির সাথে মাদকসেবী তুমিনের শরীরে স্পর্শ হয়। এতে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রান নাশের হুমকি প্রদান করে তুহিন। এক পর্যায়ে তুহিন সামিকে এলোপাতাড়ি চরথাপ্পর সহ শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি ও লাথি মারতে থাকে। এসময় তার কাছে থাকা একটি ধারালো ব্লেড দিয়ে সামিকে হত্যার উদ্দেশ্যে পেটে ও গলায় আঘাত করে। এতে সামি মারত্বকভাবে জখম হন। পরে স্থানীয়রা এসে সামিকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এঘটনার পর দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা হাটশ হরিপুর ইউনিয়ন বাজারে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের আশ্বাস দিলে তারা সড়কটি ছেড়ে দেন। এ ঘটনায় আহত ওই ছাত্রের বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। কুষ্টিয়া মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল আজিজ বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয় গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।