কুষ্টিয়ায় মাদকদ্রব্য সহ দুই জন আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদকদ্রব্য সহ দুই জন আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১১, ২০২৪

কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ক) সার্কেলের পরিদর্শক মোঃ বেলাল হোসেনের তীখ্ন দিক নির্দেশনায় সক্রিয় ফোর্স সাথে নিয়ে ১০ জানুয়ারি মাদকদ্রব্য সহ দুইজন মাদক কারবারি গ্রেফতার।

কুষ্টিয়ায় মাদকদ্রব্য সহ দুই জন আটক

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে, হাউজিং ডি ব্লকের বাসা নং ৩৬৫ মোঃ ইউসুফ হারুনের বাড়ির নিচতলার ভাড়াটিয়া, স্থায়ী ঠিকানা কয়া ইউনিয়ন থানা কুমারখালী জেলা কুষ্টিয়া। কুতুব উদ্দিন এর ছেলের শয়ন কক্ষে অভিযান চালালে, একটি শপিং ব্যাগের মধ্য থেকে ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সুমন হাসান (২৮) কে হাতেনাতে গ্রেফতার করেএবং আলামত সহ কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করলে, মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর (১)সারণীয় ক্রমিক নং ২৯ (ক) মোঃ সুমন হাসানের নামে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। আরেকটি অভিযানে শরিফুল ইসলাম (৩৫) কে মাদক সেবনের অপরাধে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর (৫) ধারায় দোষী সাব্যস্ত করে জেল এবং জরিমানা প্রদান করেন।