কুষ্টিয়ায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জেলা কর্মশালা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জেলা কর্মশালা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৪, ২০২৪

রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়ায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৩ মে) সকাল দশটা জেলা শিল্পকলা একাডেমিতে এড. নিমাই চন্দ্র রায় এর সভাপতিত্বে জেলা প্রশাসন ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর সার্বিক সহযোগিতায় টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা’ এই প্রতিপাদ্যে শীর্ষক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী,কুষ্টিয়া সদর থানার পুলিশ পরিদর্শক শ্রী দীপেন্দ্র নাথ সিংহ, সহকারী প্রকল্প পরিচালক মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম কুষ্টিয়া হ্যাপি সাহা, উপস্থিত অতিথিবৃন্দরা বলেন, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন একটি প্রকল্প। বর্তমানে প্রকল্পটির ৬ষ্ঠ পর্যায় চলমান। প্রাক-প্রাথমিক, গীতা শিক্ষা (শিশু) এবং গীতা শিক্ষা (বয়স্ক) তিনটি স্তরের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া নিরক্ষতা দূরীকরণ, বিদ্যালয়ে গমনোপযোগী ১০০% শিশুকে বিদ্যালয়ে ভর্তিতে এবং ঝরে পড়া রোধ করতে প্রকল্পটি কাজ করছে। টেকশই উন্নয়ন অভীষ্ট অর্জন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন, নারীর ক্ষমতায়ন এবং সরকারের ভিশন বাস্তব রূপায়নে প্রকল্পটি কার্যকর ভূমিকা রাখছে। ১ম, ২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম পর্যায়ে সফল বাস্তবায়নের পর মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পটি ২০২১ সালের জুলাই মাস থেকে শুরু হয়ে। ডিসেম্বর ২০২৫ সালে শেষ হবে। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের মাধ্যমে শিশু ও বয়স্ক শিক্ষার্থীদের অক্ষরজ্ঞান ও আধুনিক শিক্ষাদানের পাশাপাশি নৈতিকতা শিক্ষা, শরীরচর্চা ও ধর্মীয় চর্চার সুযোগ রয়েছে। ধর্মীয় চর্চা মানুষের আধ্যাত্মিক চিন্তা চেতনার উন্মেষ ঘটায়। আধ্যাত্মিক চিন্তা চেতনা আমাদের অন্তরে আদর্শ, নৈতিকতা, সততা, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধকে জাগ্রত করে। ৬ষ্ঠ পর্যায়ে প্রকল্পের প্রধান আকর্ষণ শিশু গীতা শিক্ষা কার্যক্রম চালু করা। তাই মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় প্রকল্প সমাজ থেকে সহিংসতা দূরীকরণে সহায়ক শক্তি হিসেবে কাজ করছে অধিকন্তু এ কার্যক্রম হিন্দুধর্মীয় উপাসনালয়গুলোকে আরও প্রানবন্ত করেছে। প্রকল্পটি ধর্মীয় সংহতি ও সম্প্রীতির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) শারমিন আখতার বলেন,জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলিষ্ঠ নেতৃত্ব সেই নেতৃত্বে থেকে  বিভিন্ন উন্নয়নমূলক  বিষয় উপস্থাপন করছে আর তা বাস্তবায়নের জন্য আমরা নিরলস কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যে চারটি স্তম্ভ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে স্মার্ট সিটিজেন। মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য সবাইকে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার। আমাদের এ দেশ হচ্ছে ধর্ম নিরপেক্ষতার দেশ যেখানে আমরা সব ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করি আর এর ফলশ্রুতিতে মন্দির ভিত্তিক শিক্ষা ব্যবস্থা একটা সময় দাবি ছিল যা এখন বাস্তবের রূপ নিয়েছে।