কুষ্টিয়ায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৩, ২০২৪

রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ”সচতেনতা-স্বীকৃতি-মূল্যায়ন শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা” প্রতিপাদ্যে নিয়ে ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) সকাল দশটায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার’র নেতৃত্বে কালেক্টরেট চত্ত্বরে র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদিত্য পাল সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ব্যবসা, বানিজ্য ও বিনিয়োগ শাখা), মোঃ রাহাতুল করিম মিজান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জুডিশিয়াল মুন্সিখানা শাখা, প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা, মুমতাহিনা পৃথুলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রেকর্ডরুম শাখা), সৈয়দা আফিয়া মাসুমা , সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা ও প্রবাসী কল্যাণ শাখা) মোঃ তাফসীরুল  হক মুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা ও ই-সেবা কেন্দ্র) মোঃ আব্দুল লতিফ শেখ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মুরাদ হোসেন।  উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আমরা অটিজম আক্রান্ত মানুষদের অবদানের কথা স্মরণ করি এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। গুরুত্বপূর্ণ অগ্রগতি সত্ত্বেও অটিজম আক্রান্ত মানুষেরা তাদের অধিকার ও মৌলিক স্বাধীনতা উপভোগে এখনো সামাজিক ও পরিবেশগত বাধার মুখোমুখি হচ্ছে। যদিও প্রতিবন্ধকতার শিকার ব্যক্তিদের অধিকার বিষয়ক সনদ এবং টেকসই উন্নয়নের জন্য এজেন্ডা ২০৩০-এ তাদের অধিকার ও স্বাধীনতার কথা বলা আছে। গুরুত্বপূর্ণ অগ্রগতি সত্ত্বেও অটিজম আক্রান্ত মানুষেরা তাদের অধিকার ও মৌলিক স্বাধীনতা উপভোগে এখনো সামাজিক ও পরিবেশগত বাধার মুখোমুখি হচ্ছে। অন্তর্ভূক্তিমূলক শিক্ষা, কর্মসংস্থানে সমানাধিকার, আত্মপরিচয় এবং সবার প্রতি শ্রদ্ধাশীলতার পরিবেশ সৃষ্টি করতে হবে। আসুন আমরা অটিজম আক্রান্ত মানুষগুলোর সঙ্গে কাজ করে সবার জন্য অন্তর্ভূক্তিমূলক ও অবারিত বিশ্ব গড়ে তুলি।