কুষ্টিয়ায় বিভাগীয় শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বিভাগীয় শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৮, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জাতীয় পর্যায় অংশগ্রহণের লক্ষে খুলনা-২ বিভাগীয় শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া মহাশ্মশান মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে গতকাল শনিবার (১৭ জানুয়ারি) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ বিশ্বাসের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাসের পরিচালনায় ও নিলয় কুমার সরকার, অসিত সিংহ রায়, অ্যাডভোকেট শংকর মজুমদার, শিশির কুমার বিশ্বাসের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্রজগোপাল দেবনাথ,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির মন্দির সংরক্ষণ বিষয়ক সম্পাদক বিপ্লব সাহা ও সদস্য সুরণজিৎ দত্ত লিটু, ঝিনাইদহ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস, মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি স্বপন কুমার বসু, চুয়াডাঙ্গা জেলা পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি টুম্পা বিশ্বাস, মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ড. অশোক চন্দ্র বিশ্বাস, কুষ্টিয়া হিন্দু কল্যাণ ফন্টের পরিচালক হ্যাপি সাহা, কুষ্টিয়া পূজা উদযাপন ফন্টের সদস্য সচিব পি কে সাহা প্রমূখ। প্রতিযোগিতায় বিচার হিসেবে ছিলেন অধ্যাপক বিত্ত জিৎ বিশ্বাস, অপূর্ব চক্রবর্তী, ঋষিকেশ বাবু, স্বপন কুমার ঘোষ। অনুষ্ঠানের প্রথম পর্বে গীতা প্রতিযোগিতা ও দ্বিতীয় পর্বে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।