কুষ্টিয়ায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৫, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পটকা বাজি ও মাদকদ্রব্য জব্দ করেছে।  সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩ বিকাল ৪ টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ  শেওড়াতলা বিওপির একটি চৌকষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩ বোতল মদ এবং ১,৮০০ পিছ ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত  মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫ লক্ষ ৫৯ হাজার ৫০০ (পাঁচ লক্ষ ঊনষাট হাজার পাঁচশত) টাকা। অপরদিকে, একইদিন রাত  সোয়া ৮ টার দিকে জয়পুর বিওপির টহল দল দায়িত্বপূর্ণ এলাকার জামালপুর মাঠে আরেকটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৫ প্যাকেট বিড়ি, ৬৩০ পিচ ডিক্সামেথাসন ট্যাবলেট  এবং ১০৫ পিচ ফটকাবাজি উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৯৩ হাজার (এক লক্ষ তিরানব্বই হাজার) টাকা।

উদ্ধারকৃত  ফটকাবাজি বিধি মোতাবেক কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং ভারতীয় মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, বিস্ফোরক দ্রব্য ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর ও অঙ্গীকারাবদ্ধ। সীমান্তবর্তী জনসাধারণকে যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য প্রদানের জন্য অনুরোধ জানানো হচ্ছে। দেশের সার্বভৌমত্ব ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।