মিরপুর প্রতিনিধি ॥ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ জানুয়ারি কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ডিগ্রিরচর নামক স্থানে চরচিলমারী বিওপির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১৮ হাজার টাকা। ২২ জানুয়ারি আনুমানিক দেড় টার দিকে শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজীপুর মিলিটারীপাড়া মোড় নামক স্থানে বিওপির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪০ কেজি জিরা আটক করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ভারতীয় জিরার আনুমানিক সিজার মূল্য ৪০ হাজার টাকা। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ৫৮ হাজার টাকা। গৃহীত ব্যবস্থাঃ মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোরে এবং আটককৃত ভারতীয় জিরা কাস্টমস অফিসে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে এবং মাদক পাচারসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।
