কুষ্টিয়ায় বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৮, ২০২৫

মিরপুর প্রতিনিধি ॥ বিজিবির মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযানে পরিচালনা করে প্রায় ৯ লক্ষ ৩৭ হাজার ২২৫ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কুষ্টিয়া জেলাধীন বাইপাস লালন চত্বর এলাকায় বিপুল পরিমাণ অবৈধ নকল বিড়ি পাচারের তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি, অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর তত্ত্বাবধানে এবং দিকনির্দেশনায় গত ৬ ডিসেম্বর কুষ্টিয়া জেলাধীন বাইপাশ লালন চত্বর এলাকায় বিজিডিও-৩০৯ সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে পঞ্চগড় টু বরিশালগামী বিআরটিসি পরিবহন তল্লাশীর মাধ্যমে ১৪ হাজার ৬৮০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করতে সক্ষম হয়।

যার আনুমানিক সিজার মূল্য-৮ লক্ষ ৭ হাজার ৪০০ টাকা। গত ৫ ডিসেম্বর বিজিডিও-৩০৯ সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কর্তৃক কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন চিতলিয়া পূর্ব পাড়া মেইন রাস্তায় বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক মোঃ মাহাবুল ইসলাম (৪২), পিতাঃ মৃত আবু বক্কর সিদ্দিক, ভারতীয় ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ হাজার ৪৭৫ নগদ টাকা, ০১টি মোবাইল এবং ০২টি সিমকার্ডসহ আটক করতে সক্ষম হয়।

যার আনুমানিক সিজার মুল্য ১ লক্ষ ২৩ হাজার ৮৭৫ টাকা। গত ০৬ ডিসেম্বর কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪/এমপি হতে আনুমানিক ৩.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ইনসাফনগর বাজার নামক স্থান হতে নম্বর-৬৯৫২৫ নায়েক জীবন কুমার এর নেতৃত্বে বিশেষ টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১.৭০০ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়।

যার আনুমানিক সিজার মূল্য ৫ হাজার ৯৫০টাকা। আটককৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ৯ লক্ষ ৩৭ হাজার ২২৫ টাকা। আটককৃত আসামীকে মাদকদ্রব এবং অন্যান্য মালামালসহ মিরপুর থানায় মামলা দায়ের করত হস্তান্তর করা হয়েছে। মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে এবং অবৈধ নকল বিড়ি কাস্টমে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।  কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।