কুষ্টিয়ায় বাসের ধাক্কায় সড়কেই ঝরেগেলো কিশোরের তাজা প্রাণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় সড়কেই ঝরেগেলো কিশোরের তাজা প্রাণ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৭, ২০২৪

ভেরামারা প্রতিনিধি \\ কুষ্টিয়ার ভেরামারা উপজেলা সাতবারিয়া নামক স্থানে কুষ্টিয়া টু দৌলতপুর সড়কে লোকাল বাসের ধাক্কায় তুহিন (১৫) নামের এক কিশোর নিহত হয়েছেন। নিহত তুহিন দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের বাসিন্দা তামসের আলীর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে মোটরসাইকেল যোগে ভেড়ামারা থেকে দৌলতপুরে নিজ বাড়ি উদ্দেশ্যে রওনা দিলে এমত অবস্থায় সাতবাড়িয়া এসে পৌঁছালে পেছন থেকে একটি লোকাল বাস সজরে ধাক্কা দেয় এবং মারাত্মক আহত হয়। ঘটনা স্থলে এলাকাবাসী দেখে সাথে সাথে আহত তুহিনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মোটরসাইকেল চালক সামান্য আঘাত পেয়েছে চিকিৎসা নিচ্ছন। এ বিষয়ে ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম তুহিন বাসের ধাক্কায়  নিহত হয়েছেন বলে তিনি নিশ্চিত করেন।