কুষ্টিয়ায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৭, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আয়োজেনে এ সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারন সম্পাদক নাফিজ আহমেদ খান টিটু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা। বক্তব্য রাখেন, কুষ্টিয়ার অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আখতার, কুষ্টিয়া জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু মনি জুবায়ের রিপন, কুষ্টিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হাজি রফিকুল ইসলাম টুকু, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সহসভাপতি মোকারম হোসেন মোয়াজ্জেম প্রমুখ। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।