কুষ্টিয়ায় পুলিশের অভিযানে ১৫ আসামি গ্রেপ্তার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে ১৫ আসামি গ্রেপ্তার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও দৌলতপুর থানা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি ও আদালতের পরোয়ানাভুক্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত থেকে গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত চলা এসব অভিযানে পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করেছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, “নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে নিয়মিত অভিযান চলছে।

পরোয়ানাভুক্ত কোনো আসামিই আইনের চোখ ফাঁকি দিতে পারবে না।” ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদী হাসান বলেন, “অভিযানে একাধিক মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।” দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, “অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।” পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আদালতের নির্দেশে তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের মতে, পুলিশের নিয়মিত অভিযানে এলাকায় অপরাধ প্রবণতা কমে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হয়েছে।