মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পলিন ফাউন্ডেশন। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের হলরুমে শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলিন ফাউন্ডেশনের সভাপতি এম জেড সাইদী সাগর ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের আহ্বায়ক আল মামুন সাগর। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য সচিব আবু মনি জুবায়েদ রিপন,
সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, নূরুন্নবী বাবু, এস এম রাশেদ, সাংবাদিক সাজ্জাদ রানা ও পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। বক্তারা বলেন, শীত মৌসুমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। পলিন ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
