নিজ সংবাদ ॥ কুষ্টিয়া পৌরসভা এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এসএনভি এর যৌথ উদ্যোগে এবং রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় গতকাল সোমবার (২২ ডিসেম্বর) কুষ্টিয়া পৌরসভা এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে “পরিবেশবান্ধব পদ্ধতিতে পয়ঃবর্জ্য অপসারণ ক্যাম্পেইন ২০২৫”। মজিবর রহমান মিলনায়তনে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ।
উদ্বোধনী আয়োজনে এসএনভির পক্ষ থেকে প্রকল্পের উদ্দেশ্য ও ক্যাম্পেইনের সার্বিক কার্যক্রম তুলে ধরেন রানভীর আহমেদ, শহর পরিকল্পনাবিদ ও ফোকাল পারসন, ঝঁংঃধরহধনষব টৎনধহ ডধঃবৎ ঈুপষব (ঝটডঈ) প্রকল্প। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ ও পরিকল্পিত পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সুস্থ নগর জীবনের অন্যতম পূর্বশর্ত। কুষ্টিয়া পৌরসভা কর্তৃক পরিচালিত ভ্যাকুটাগ সার্ভিস ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার (ঋঝঞচ) কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলতেই এই ক্যাম্পেইন বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে নগরবাসীর মধ্যে পয়ঃবর্জ্য নিষ্কাশন সেবার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং নিয়মিত ও নিরাপদ সেবা গ্রহণে আগ্রহ তৈরি হবে। উদ্বোধনী অনুষ্ঠানে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত বেসরকারি অপারেটর ঈঋঈঝ ও ঊজঅঝ ঠবহঃঁৎবং-এর প্রতিনিধিরাও তাদের অভিজ্ঞতা ও কার্যক্রম তুলে ধরেন।
পাশাপাশি কুষ্টিয়া পৌরসভার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় অগ্রযাত্রা নিয়ে একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এই ক্যাম্পেইনের আওতায় নগরজুড়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে সেবা গ্রহণকারীর বাড়িতে লিফলেট বিতরণ, ইজিবাইকে স্টিকার সংযুক্তকরণ, রোড শো বা পথযাত্রা আয়োজন এবং শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আর্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। এসব উদ্যোগের মাধ্যমে পরিবেশবান্ধব ও নিরাপদ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, “পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর কুষ্টিয়া গড়তে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় নগরবাসী, পৌরসভা এবং বেসরকারি খাতের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ক্যাম্পেইন নগর ব্যবস্থাপনায় টেকসই পরিবর্তন আনবে।” অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নবনীতা সাহা, প্রজেক্ট অফিসার, এসএনভি।
