বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ আসনে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালিয়েছে কুষ্টিয়া পৌর স্বেচ্ছাসেবক দল। গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শহরের ব্যস্ততম সড়ক এনএস রোডে এই প্রচারণা অনুষ্ঠিত হয়। প্রচারণায় নেতৃত্ব দেন কুষ্টিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান লিংকন। এ সময় দলীয় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। প্রচারণায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান লিংকন,
এতে অংশ নেন জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি, হিমেল শেখ, সাগর মাহমুদ শিহাব, হেলাল উদ্দিন, আহ্বায়ক সদস্য মনজুরুল শেখ লিংকন, নাসিব কুরাইশী, বনি, ফেরদৌস, ইমরান, সবুজ ও রিপন। এছাড়াও উপস্থিত ছিলেন সদর থানা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক চঞ্চল মালিথা এবং পৌর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক আল আরেফিন বিবেক, রিতু। নেতাকর্মীরা বলেন, ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং পরিবর্তনের প্রত্যাশা নিয়ে সাধারণ মানুষ ধানের শীষের প্রার্থীর দিকে তাকিয়ে আছে।
