কুষ্টিয়ায় দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৪, ২০২৪

শনিবার ১৩ ই জানুয়ারি কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ক) সার্কেলের পরিদর্শক মোহাম্মদ বেলাল হোসেনের তীক্ষè দিক নির্দেশনায় এবং বিভাগীয় টিমকে সাথে নিয়ে কুষ্টিয়া সদর থানাধীন বড় স্টেশন মিল পাড়ায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সহ ইসলাম মুন্সির ছেলে আল মারজান হৃদয় (২১)কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ এর (৫) ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দ্বিতীয় আসামি ফেলু প্রামানিকের ছেলে আবু তালেব (৬০) কে একই অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।